সংগৃহিত ছবি
সারাদেশ

ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি: খুলনা জেলায় মো. সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কপাল, হাত ও পায়ে ছুরি দিয়ে কাটা ছিল।

আরও পড়ুন: নারীর মাথা ও শিশুর মরদেহ উদ্ধার

রোববার (৯ ফেব্রুয়ারি) খুলনার মৌলভীর দরগার এক বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা বরিশালের আশরাফ শেখের সন্তান।

নিহতের স্ত্রী শারমিন জানান, দুপুর থেকে বার বার সোহেলের মুঠোফোনে কল করে না পেয়ে মৌলভীর দরগা রোডের বাসায় যান আত্মীয়স্বজনরা। দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে সোহেলকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ বলেন, ভিকটিমের কপাল, হাত ও পায়ে ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে। বাসার রান্নাঘর, ডাইনিং রুম এবং যেখানে মরদেহ ছিল সেখানে রক্ত পাওয়া যায়। ঘরের ফ্লোরে ও রান্নাঘরে রক্তমাখা দুটি ছুরি পাওয়া যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা