সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার 

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালী বেগমগঞ্জ থেকে আঠার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

আরও পড়ুন: ঢাবির অধিভুক্তি বাতিল হচ্ছে ৭ কলেজ

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়। এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে। পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল গত ৭দিন ধরে নিখোঁজ ছিল। এর পরে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বেগমমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা