সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী-মুন্সীগঞ্জ শহরে সামাজিক সংগঠন 'ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : রায়গঞ্জে চোরাই গরুসহ গ্রেফতার ১

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের সুপার মার্কেট এলাকার মুন টাওয়ারের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ৩০০ শীতবস্ত্র দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ও ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্হা'র প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক একেএম ইরাদত মানু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম, সাধারণ সম্পাদক শেখ শরীফ মাহমুদ, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, মো. মাহবুব আলম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা