সংগৃহীত ছবি
সারাদেশ

ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

নিনা আফরিন, পটুয়াখালী : প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতকাল রাত সাড়ে নয়টার দিকে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : হত্যা মামলায় চেয়ারম্যান জুয়েল গ্রেফতার

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন, রক্ষণাবেক্ষণ শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমাদের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। বর্তমানে দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা