সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-মাওয়া সড়কে ১০ গাড়ির সংঘর্ষ

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক স্থানে ১০ যানবাহনের সংঘর্ষের ঘটনায় নিহত ১ ও অন্তত আহত ১৫ জন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা ও এক বাসের চালক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে মহাসড়কে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশায় সামান্য দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না। এতে এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহনের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ, কার্ভার্ডভ্যানসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০-১৫ জন আহত হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা