সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার আশেকপুর বাইপাস এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ব্রিজ ভেঙে নদীতে ট্রাক

নিহতরা হলো, অটোরিকশার চালক জেলার কালিহাতী উপজেলার পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও যাত্রী সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাটি করটিয়া-টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। এরই পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করে। এরপর উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এর পরে স্থানীয়রা চালক ও ঐ যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠারে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। এ সময় নিহত ২ জনের মধ্যে চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর প্রদীপ পালের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা