সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ইউএনও মোঃ এমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আরও পড়ুন: ৫ বগি রেখেই চলে গেল ইঞ্জিন

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়পুর উপজেলা সাধারণ জনগণের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করেছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আবদুল আসাদ,হাসিব গাজী,ওসমান গনি,রশিদসহ আরো অনেকে।

বক্তব্যে তারা বলেন, আওয়ামী লীগের আমলে এই ইউএনও বিভিন্ন দুর্নীতি করে গিয়েছে, এখনো করে যাচ্ছে। তিনি আওয়ামী লীগের পূর্ণবাসনসহ,দুর্নীতি,অনিয়মে জড়িত আছে। স্থানীয় হাট-বাজার ও বিভিন্ন দপ্তরের থেকে হাতিয়ে নিয়েছেন তিনি মোটা অঙ্কের টাকা।তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শীঘ্রই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেই তারা। পরে তারা ইউএনও মোঃ এমরান খানের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেই।

এই সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান খান বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যানের তারা পদত্যাগ দাবি করেছে তা না করায় তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করেছে। বাকি অভিযোগসব ভিত্তিহীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা