সংগৃহীত ছবি
সারাদেশ

৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

তার আগে রোববার ভোর ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রোববার ভোর থেকে এই নৌরুটে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। এ সময় কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এরপর ঘন কুয়াশা কেটে গেলে রোববার সকাল পৌনে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৬টি ফেরি চলাচল করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা