সংগৃহীত ছবি
সারাদেশ

কাভার্ড ভ্যানের চাপায় এসআই নিহত

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু

জানা গেছে, মো. সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। সাইফুল ফরিদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মী সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা