সংগৃহীত ছবি
সারাদেশ

বাগানে মিললো আ’লীগ নেতার লাশ

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার নাচোল ইউনিয়নের হাকলোর সাতালপাড়া এলাকার পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে ১ আ’লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ৯টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

নিহত ব্যক্তি, নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে । তিনি নাচোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পেয়ারা বাগানে কামরুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এখন ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা