সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২) নামে ৩ যুবক নিহত হয়েছেন। তারা টাঙ্গাইল জেলার মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন।

রোববার (১০ নভেম্বর) ভোর ২.৪০ মি. এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার

নিহতরা হলো, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।

নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এরই পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা নাসির ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা আহত হন। এরপর আহত মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় অপর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ সময় বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা