সংগৃহীত ছবি
সারাদেশ

ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার

শনিবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ (১৭) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ মেম্বারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সবুজ তার ফুফার মুদি দোকানে চাকরি করত। বিকেল ৪টার দিকে ফুফার মুদি দোকানের টিনের ওপর থাকা গাছের ঢাল কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। একপর্যায়ে ছেঁড়া তার তার মাথার ডান পাশে এসে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফজল আজিম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা