সংগৃহীত ছবি
সারাদেশ

ছাত্রলীগের সভাপতি তানজির গ্রেফতার

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত যুবক

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় উপজেলার রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন সময়ে হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ছাত্রলীগের সভাপতি রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা