সংগৃহীত ছবি
সারাদেশ

অবৈধ ভিওআইপির সরঞ্জামসহ আটক ১

জেলা প্রতিনিধি: সাভারে অবৈধ ভিওআইপির তৎপরতা প্রতিরোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসময় বিপুল পরিমাণ অবৈধ বেতার সরঞ্জাম জব্দ করা হয়েছেি এবং এসবের সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত যুবক

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, বিটিআরসির এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শকদল র‌্যাবের সহায়তায় (২৩ অক্টোবর) ঢাকা জেলার সাভার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানানো হয়েছে, অভিযানে মোট ৯টি ২৫৬ পোর্টের অবৈধ সিমবক্স, ১টি সিপিউ, ১টি মনিটর, ৯টি টিপি লিংক রাউটার, ৩টি মাইক্রোটিক রাউটার, ৪টি স্মার্ট সুইচ, ১টি টিপি-লিংক ডেস্কটপ সুইচ, ১টি মডেম, ১টি মাউস, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৪৪০টি সিম জব্দ করা হয়েছে। একইসঙ্গে এই অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা