সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে রেলওয়ের ফিল্ড কানুনগোর বিরুদ্ধে মানববন্ধন

জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী জেলার ফিল্ড কানুনগোর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। অভিযুক্ত কানুনগো জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বৈধ দোকান উচ্ছেদে আইনের অপপ্রয়োগ ও উৎকোচ দাবির অভিযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : দুর্বৃত্তের কোপে গৃহবধূ নিহত

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে 'রেলওয়ের জমি বন্দোবস্ত নেয়া বোয়ালমারীর ব্যবসায়ীবৃন্দ'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, 'বোয়ালমারী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে বৈধভাবে বাংলাদেশ রেলওয়ের জায়গা বন্দোবস্ত নিয়ে প্রায় অর্ধশত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ডাক্তার চেম্বার, ফার্মেসী, মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। অথচ রাজবাড়ী জেলার রেলওয়ের কানুনগো জিয়াউল হক জিয়া ক্ষমতার অপব্যবহার করে আমাদের বৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের কথা বলে আমাদের কাছে মোটা অংকের ঘুষ দাবি করে। এতে আমরা রাজি না হওয়ায় বিভিন্ন সময় মাইকিং করে দোকানঘর উচ্ছেদের পায়তারা চালায় এবং আমাদের কয়েক কোটি টাকা মূল্যের ব্যবসা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। ঘুষ না দেয়ায় সম্প্রতি লোক পাঠিয়ে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লাল রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে যায়। বৈধ উপায়ে সরকারি নির্ধারিত ফি দিয়ে আমরা জমি বন্দোবস্তের জন্য কাগজ নবায়ন করতে গেলে কানুনগো জিয়াউল হক জিয়া ঘুষ না পেয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।'

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বক্তারা আরও বলেন, 'এখনই অবৈধভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে আমরা প্রায় অর্ধশত ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো, পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে এবং সরকার হারাবে বৈধ রাজস্ব।'

এ ব্যাপারে অভিযুক্ত কানুনগো জিয়াউল হক জিয়া বলেন, 'আমি জাল বা ভুয়া কাগজপত্র কাউকে করে দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মাত্র ৩২ জন লিজ গ্রহীতা বৈধভাবে লিজ নিয়েছেন। বাকিরা অবৈধভাবে দখলে আছেন।' মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহাদুল করিম, মো. সেলিম শেখ, আবু সাঈদ, বিপ্লব, হাফিজুর প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা