সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন : বাবুর্চিকে গুলি করে হত্যা

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে থেকে মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান। এ সময় শতাধিক দোকানঘর ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন, মহাসড়কের দু’পাশে অবৈধ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ-সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ ময়মনসিংহ বিভাগের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা