সংগৃহীত ছবি
সারাদেশ

দুর্গাপূজায় ভালুকায় মেয়র প্রার্থীর উপহার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌর সভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ।

আরও পড়ুন : মাছের ঘের থেকে লাশ উদ্ধার

মঙ্গলবার (৮ অক্টোবর) ভালুকা পৌরসভার বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি এ উপহার সামগ্রী বিতরণ করেন।

ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান এবং ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদের পক্ষ থেকে চাল, ডাল, তেল সহ বিভিন্ন উপহার সামগ্রী পূজা পরিচালনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : পটলক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

আসাদুজ্জামান চৌধুরী মাসুদ বলেন, আমি আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি সব সময় সকল সময়ে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এটি। আমি সকল ধরনের সহযোগিতা করবো এ আশা ব্যক্ত করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা