সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: খুলনা জেলার রূপসা বাইপাস সড়কে ট্রাকচাপায় প্রান্ত শেখ (১৯) নামের ১ তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে সমন জারি

নিহত তরুণ, নগরীর বয়রা কলেজ মোড় পিজিএফ কলোনির সাঈদুজ্জামানের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে চা পান করতে রূপসা যান প্রান্ত শেখ। এরপর ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তিনি গ্যাস সিলিন্ডার বেঝাই একটি ট্রাকের নিচে চলে যান। এ সময় ট্রাকটি তার শরীরের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা