সংগৃহীত ছবি
সারাদেশ

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি : ভোলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন আহত তিনজন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি

তারা হলেন, সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মো. রহিম মিয়ার ছেলে শাহীন আহমেদ, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার এবং একই ওয়ার্ডের শাহজাহান মিয়ার ছেলে মিলন ফরাজি।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে গাড়ি দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়। এসময় দুটি গাড়িতে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ট্রাফিকে ৩১ লাখ টাকা জরিমানা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আহতদের সঠিক চিকিৎসা প্রদানের পাশাপাশি পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও একইদিন সকালে জেলার সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা