সংগৃহীত ছবি
সারাদেশ

সাপে কামড় নিহত ১

জেলা প্রতিনিধি: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে জালে পেঁচানো সাপের কামড়ে জাহেদ আলী খাঁ (৬৫) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তার আগে বুধবার (২ অক্টোবর) রাতে তাকে সাপটি কামড় দেয়।

স্থানীয়রা বলেন, বুধবার রাতে বাড়ির পাশে খরা জাল পেতেছিলেন তিনি। এরপর জাল ওঠাতে গিয়ে জালের সাথে পেঁচানো একটি বিষধর সাপ ছোবল দেয় তাকে। এর পরে তিনি বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানালে তার স্বজনরা তাকে বাড়ির পাশের ১ কবিরাজের কাছে নিয়ে যায়। তারপর কবিরাজ জানায়, বিষ নামিয়ে দিয়েছেন। তার পরে তাকে রাতেই বাড়ি নিয়ে আসা হয়।

আরও পড়ুন: নৌযান চলাচল বন্ধ

এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে আরেক কবিরাজের কাছে নিয়ে যান। এ সময় তিনি অপারগতা প্রকাশ করলে তাকে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা