সংগৃহীত ছবি
সারাদেশ

জালে মাছের বদলে এলো গ্রেনেড

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে ওমর ফারুক নামের ১ জেলের জালে উঠে এলো ১টি হ্যান্ড গ্রেনেড।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ে নাফ নদীতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

জেলে ফারুক জানান, রোববার সকালে আমি নাফ নদীতে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে যাই। এরপর হঠাৎ করে আমার জালে ১টি পলিথিন মোড়ানো ব্যাগ পাওয়া যায়। এর পরে আমি এটিকে দামি কিছু বলে মনে করেছি। তারপর স্থানীয় লোকদের তা দেখালে তারা এটিকে বোমা হিসেবে চিহ্নিত করেন। তার পরে আমি স্থানীয় বিজিবির কাছে এটিকে হস্তান্তর করি।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, রোববার টেকনাফের সাবরাংয়ে স্থানীয় ১ জেলে নদীতে মাছ শিকারের সময় তার জালে ১টি পলিথিন মোড়ানো ব্যাগ পাওয়া যায়। এরপর ব্যাগটি খুলে দেখা যায় প্রাইমিং করা ১ টি তাজা হ্যান্ড গ্রেনেড। এই গ্রেনেডটি ধ্বংস করার জন্য রামু সেনানিবাসে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা