সংগৃহীত ছবি
সারাদেশ

ছাত্রদল নেতার গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার ও ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নতুনভাবে সব কিছু শুরু করতে চাই

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আবুল হাওলাদারের ছেলে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আ’লীগ সরকারে সময় এই পরিবারটি প্রায় অর্ধশতাধিক মামলার শিকার হয়েছেন। গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন একাধিক মামলায়। এ ছাড়াও বিভিন্ন সময়ে আ’লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, রাত সাড়ে ৩টার দিকে আমার চাচাতো ভাই আমাকে এসে জানায়, আমার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে বের হয়ে সকলে মিলে পানি দিলেও আগুন নেভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করি, এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা