সংগৃহীত ছবি
সারাদেশ

স্বাভাবিক হয়েছে রাঙামাটি

জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটিতে আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। এ সময় সড়কে বেড়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, শপিংমল। বাজার গুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে এই ভিড় লক্ষ্য করা গেছে শহরের সব থেকে বড় বাজার বনরুপা বাজারে। এদিকে বিক্রেতারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, এতে ভিড় আছে ক্রেতাদেরও।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

অপরদিকে, রাঙামাটিতে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ সোমবার রাত ১২টায় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান সড়কে বাস চলাচল শুরু হয়েছে। এর পাশাপাশি জেলা সদর থেকে ৬টি উপজেলায় নৌপথে লঞ্চ চলাচল শুরু করেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আমরা রাঙামাটিকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছি। এ জেলায় এখন অনেকটাই স্বাভাবিক। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির যৌথ টিমের টহল চলমান থাকবে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫৫ কারখানা বন্ধ

অন্যদিকে, এই অবরোধের কারণে সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক মঙ্গলবার সকাল ৮টার দিকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা