সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় সড়ক দুর্ঘটনায় ফারুক মতব্বার (৪২) ও আনিচুর রহমান (৫৫) নামে ২ জন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মতিয়ার রহমান নামে আরও ১ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: খাগড়াছড়ির উদ্দেশ্যে পর্যটকরা

নিহতরা হলো, ফরিদপুর জেলার সালথা থানা ভাওয়ালদা ইউনিয়নের ফারুক মতব্বার ও আনিচুর রহমান।

স্থানীয় গিয়াসউদ্দিন সেতু জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় পিকআপ ভ্যানে করে কলা কেনার উদ্দেশ্য ফরিদপুর-মেহেরপুর যাচ্ছিল। এরপর সাধুহাটি বাজারে পৌঁছলে সড়কের স্পিড বেকার বিট পার হবার সময় সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এর পরে সামনে থাকা ঐ ট্রাকটিও চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে পুলিশ এসে লাশ এবং গাড়ি নিয়ে যায়।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫৫ কারখানা বন্ধ

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২জন নিহত এবং ১ জন আহত অবস্থায় আটকা পড়ে আছে। এরপর আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা