সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে অনিয়মের দায়ে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে চাল আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পদ হারিয়েছেন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উলিপুর উপজেলার ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, ট্রেড লাইসেন্স, এডিপি প্রকল্প, টিআর, কাবিটা, নদী ভাঙনে অর্থ প্রদানে অনিয়মের অভিযোগ এনে একই ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য থেকে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে।

সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে ভিডবিউবি’র খাদ্যশস্য প্রদানে অনিয়ম ও ২৪০ কেজি চাল আত্মসাৎ, ২০২২-২৩ অর্থবছরের কাবিটা প্রকল্পের থেতরাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটকরণ প্রকল্প গ্রহণ না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এতে বলা হয়, এ অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী উলিপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে এ তদন্তকারী কর্মকর্তা থেকে বিশেষ সভা আহ্বান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয় এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশেষ সভায় অনাস্থা প্রস্তাবটি ১১ জন সদস্যের ভোটে গৃহীত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় কুড়িগ্রামের জেলা প্রশাসক থেকে পাঠানো অনাস্থা প্রস্তাবটি সরকার থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অনুমোদিত হয়েছে। জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের পদটি শূন্য ঘোষণা করা হলো।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা