সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ শিশুর 

জেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মিঞ্জু বেগম (১০) ও হামিম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

শনিবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

এদিন সকালে একই উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়াজানপুর গ্রামের সর্দার চৌমুহনীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশু মিনজু বেগম নিহত হয়। শিশু মিনজু একই গ্রামের মনজু হাওলাদারের মেয়ে।

এদিকে দুপুরে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল লতিফের দোকানের সামনে অটোরিকশার ধাক্কায় মারা যান শিশু হামিম। শিশু হামিম একই গ্রামের আবু নুরুউল্লার ছেলে।

পুলিশ ও শিশু হামিমের স্বজনরা বলেন, চরফ্যাশন সড়ক থেকে আসা দ্রুত গতির একটি অটোরিকশা দুলারহাট সড়কের জিন্নাগড় ৫নং ওয়ার্ডের আব্দুল লতিফের দোকানের দিকে আসে, এ সময় লতিফের দোকানের সামনের সড়ক পারাপারের সময় অটোরিকশাটি শিশু হামিমকে ধাক্কা দিলে শিশুটি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: বাগানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

অপরদিকে, পুলিশ ও নিহত মিনজুর স্বজনরা বলেন, শিশু মিনজু বেগম চর মানিকা ইউনিয়নে তার নানা বাড়ি থেকে একটি মাদরাসায় পড়াশোনা করতো। শনিবার সকালে শিশু মিনজুকে নিয়ে তার মা অটোরিকশায় চড়ে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তার বাবার বাড়িতে যাচ্ছিলেন। সর্দার চৌমুহনীতে এলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা সাইড দিতে গিয়ে তাদের বহন করা রিকশাটি উল্টে যায়। এ সময় মিনজু ওই রিকশার নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, নিহত শিশুদের পরিবারের অভিযাগ না থাকায় লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা