সংগৃহীত ছবি
সারাদেশ

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পরিবহন ধর্মঘট চলমান রয়েছে।

আরও পড়ুন : ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ কথা জানিয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাঙামাটি পার্বত্য জেলা আজ রোববার বেলা ১১ টা থেকে রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় জারীকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করলাম।

আরও পড়ুন : আজও গরমে হাঁসফাঁস

এদিকে, জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করলেও রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন তাদের ডাকা পরিবহন ধর্মঘট চলমান থাকবে।

রাঙামাটি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রহিম উদ্দিন আকাশ বলেন, আমাদের পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে।

আরও পড়ুন : রাঙামাটিতে চলছে অবরোধ

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শহরে ১৪৪ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা