ট্রাকচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনবাহী ট্রাকের চাপায় মারা গেছেন দুই বন্ধু মোটরসাইকেল আরোহী কল্প চন্দ্র দে (২৫) ও অনিক ওরফে বাপ্পি (২৫)।

নিহত কল্প চন্দ্র দে ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের লোকেশ চন্দ্র দের ছেলে ও অনিক ওরফে বাপ্পীর বাড়ি বরিশাল সদরে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের বাপ্তা ভোটেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু কল্প ও বাপ্পী মোটরসাইকেলযোগে ইলিশাঘাট থেকে ভোলায় শহরের দিকে আসছিলেন। বাপ্তা ভোটেরঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

গুরুতর আহত কল্প ও বাপ্পীকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়া কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। বরিশালে নেওয়ার পথে স্পিডবোটে তাদের মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে বিটুমিনবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা