দুর্গাপূজায় ৩দিন ছুটির দাবিতে সমাবেশ
সারাদেশ

দুর্গাপূজায় ৩দিন ছুটির দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সচেতন হিন্দু সমাজ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ১৫টিরও বেশি হিন্দু সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা দেয়ার দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। এ ছাড়া আগামী ৮ অক্টোবর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন অভিমুখে পদযাত্রা (লংমার্চ) কর্মসূচি ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধার বিধান থাকা সত্বেও এদেশের হিন্দু সম্প্রদায় সে সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাবছর হিন্দু সম্প্রদায় এই উৎসবের দিকে চেয়ে থাকে। পরিবারের সবাই এই ধর্মীয় উৎসবেই একত্রিত হওয়ার জন্য উন্মুখ থাকে। অথচ শুধু পূজার শেষের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন একদিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবার-পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। সে কারণে সরকারের কাছে দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি দাবি করা হয়েছে।

গত কয়েক বছর ধরে বিভিন্ন অজুহাতে এদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন চলে আসছে। এতে তারা আতঙ্কগ্রস্ত। এ কারণে আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এর আগে দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন- সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপম দাশ শেখর। টিটু শীল অর্পের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, রমনা কালি মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সাংবাদিক বিপ্লব পার্থ, ডা. কথক দাশ, সুজিত সরকার প্রমুখ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা