ভাসানচরের কাছে ট্রলার ডুবিতে দুজনের মৃত্যু
সারাদেশ

ভাসানচরের কাছে ট্রলার ডুবিতে দুজনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবিতে ২ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। তবে নয়জন জেলে জীবিত উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চর ঈশ্বর ইউনিয়নের ভাসানচরের পূর্ব-দক্ষিণে বৈরী আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়।

মৃত দুই শিশু-কিশোর হলো চরকিং ইউনিয়নের রহমত উল্লার ছেলে মো. ইনসাস আহাদ (১৬) ও চর ঈশ্বর ইউনিয়নের মো. ফারুকের ছেলে মো. রাজিব (১২)। দুজনই জেলেদের সহকারী হিসেবে সাগরে গিয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মৃত দুই শিশু-কিশোর ও জীবিত উদ্ধার হওয়া জেলেদের নিয়ে অন্য জেলেরা হাতিয়ার মূল ভূখণ্ডে ফিরে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির মাছ ধরার একটি ট্রলারে নয়জন জেলে দুই শিশু-কিশোরকে সঙ্গে নিয়ে মেঘনা নদী ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সন্ধ্যা সাতটার দিকে ভাসানচরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে হঠাৎ দমকা হাওয়ায় ট্রলারটি উল্টে ডুবে যায়।

সূত্র জানায়, ট্রলারটি ডুবে যাওয়ার পর আশপাশের এলাকায় মাছ ধরতে থাকা অন্য জেলেরা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। তাঁরা নয়জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ইনসাস আহাদ ও রাজিব নিখোঁজ থাকে। আজ ভোরের দিকে সাগরে তাদের লাশ ভেসে উঠলে উদ্ধার করেন জেলেরা। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা দুজনের লাশ ও জীবিত উদ্ধার করা জেলেদের নিয়ে হাতিয়ার বাংলাবাজার ঘাটে পৌঁছান।

মাছ ধরা ট্রলারে শিশু-কিশোরদের ব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে হাতিয়ার নলচিরাঘাটের নৌ পুলিশের পরিদর্শক মো. একরাম বলেন, নিষেধ করলে জেলেদের কেউই শোনেন না। শুধু শিশু-কিশোরই নয়, এখানকার কোনো কোনো নৌকায় দুধের শিশুকে নিয়ে নদীতে মাছ ধরতে দেখা যান জেলেরা। আজ সকালে বাংলাবাজার ঘাটে নদীতে এমন এক নারীকে দেখে তিনি নিজ থেকে শিশুর জন্য কিছু খাবার কিনে দিয়েছেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা