শিমুলিয়ায় চলছে ৬ ফেরি, নেই কোন চাপ
সারাদেশ

শিমুলিয়ায় চলছে ৬ ফেরি, নেই কোন চাপ

নিজস্ব প্রতিবেদক:

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নাব্যতা সংকট পুরোপুরি নিরসন না হলেও চ্যানেল দিয়ে গত কয়েকদিন ধরে পাঁচ-ছয়টি ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ওই রুটে তিনটি কে-টাইপ, দু’টি মিডিয়াম ও কর্ণফুলী নামের একটি ছোট ফেরি চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র এ তথ্য জানায়।

এর আগে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট থাকার কারণে কিছুদিন ফেরি চলাচল বন্ধ ছিল। বিকল্প চ্যানেল দিয়ে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ওই চ্যানেল দিয়েও ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। আগের চ্যানেলটিতে খনন কাজ চালিয়ে ছোট আকারের ফেরিগুলো চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বন্ধ রয়েছে রো রো ও ডাম্প ফেরি চলাচল।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চ্যানেলটি দিয়ে রো রো ও ডাম্প ফেরি চলাচলের মতো উপযোগী এখনো হয়নি।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই নিয়মিত চলাচল করছে কে-টাইপ ও মিডিয়াম ফেরি। ফলে নৌরুটে আগের মতো পরিবহনের তেমন চাপ নেই। ঘাট এলাকায় অর্ধশতাধিক পণ্যবাহী পরিবহন রয়েছে। এছাড়া যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িগুলোকে ঘাটে আটকে থাকতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই পারাপার করা হচ্ছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারি ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, সকাল থেকে ৬টি ফেরি চলছে। এর মধ্যে কর্ণফুলী নামে ছোট একটি ফেরি বৃহস্পতিবার সকাল থেকে চলাচল শুরু করেছে। তবে সন্ধ্যার পর সব ফেরি চলাচল আগের মতো বন্ধ থাকছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা