গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের কম্পিউটার উপহার  
সারাদেশ

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের কম্পিউটার উপহার  

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যমকর্মীদের সংবাদ, যোগাযোগ ও প্রযুক্তি উন্নয়নে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ পাঁচটি সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ এর সাংবাদিকদের হাতে এ কম্পিউটার তুলে দেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আল রাফি, মো. মামুন খান, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসূন মণ্ডল, বাংলানিউজের একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দেশটিভির সলিল বিশ্বাস মিঠু, নিউজ২৪ এর মুন্সী মোহাম্মাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার‌্যালয় থেকে পাঠানো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের কাছে হস্তান্তর করেন। এ সময় গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) চক্ষু চিকিৎসক মহেশ চন্দ্র ঢালী উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা