কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, ফের বন্যার আশঙ্কা
সারাদেশ

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, ফের বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে এ জেলায় চতুর্থ দফায় বন্যা শেষ হতে না হতেই ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় আবারও ধরলা নদীর পানি অনেক বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চারদিন আগে চতুর্থ দফা বন্যায় জেলার প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর আবাদি জমির ফসল নিমজ্জিত হয়। নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টিতে নদ-নদী পাড়ের মানুষের মধ্যে বন্যার আশঙ্কায় হতাশা দেখা দিয়েছে।

ধরলা নদী অববাহিকার বাসিন্দা সেকেন্দার আলী জানান, আর কতো বন্যা হবে। তিনবার বন্যা হয়ে অনেক ক্ষতি হয়েছে। তিন চারদিন আগে পানি বেড়ে বন্যা দেখা দেয়। মনে করেছিলাম এটাই বুঝি শেষ বন্যা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিন থেকে আাবারও ধরলার পানি অনেক বাড়তেছে। এবার বন্যা হলে আমাদের এতো ক্ষতি সামলাব কি করে।

এদিকে,পানি বেড়ে চর ও দ্বীপচরসহ নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যায় জনজীবন আবারও মারাত্নক ক্ষতিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, নদনদীর পানি কমা-বাড়ার মধ্যে জেলার কয়েকটি পয়েন্টে নদী ভাঙন চলছে। ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা ইতোমধ্যেই নদীগর্ভে চলে গিয়ে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এখন জেলার উলিপুর, রাজারহাট, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার বেশ কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দেয়ায় সেখানকার মানুষজন কষ্টে দিনাতিপাত করছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করছে। অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে কয়েকদিন পানি আরও বাড়বে বলে তিনি জানান।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা