টেকনাফ জঙ্গল থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
সারাদেশ

টেকনাফ জঙ্গল থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় সাড়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা প্রায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এসসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল এলাকার নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় গমন করে গোপনে অবস্থান নেন। কিছুক্ষণ পর আনুমানিক রাত ৯টার সময় মিয়ানমার হতে নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে ছ্যুড়িখাল সংলগ্ন কেওড়া জঙ্গল পার হতে দেখে অবস্থানরত টহলদলের সদস্যরা তাদের ধরার জন্য খাল পার হয়ে কেওড়া জঙ্গলে প্রবেশ করে তাদের চ্যালেঞ্জ করে। এমন সময় মাদক পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে নৌকা বিপরীত দিকে ঘুরিয়ে নিয়ে শূণ্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে কেওড়া জঙ্গল তল্লাশী করে ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এরপর বস্তাগুলো তল্লাশী করে ৩ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা