বিএমপি’র অপরাধ পর্যালোচনা সভা
সারাদেশ

‘নিরাপরাধকে হয়রানি করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার খাইরুল আলম বলেছেন, ‘আমাদের সার্বাত্মক চেষ্টা থাকবে সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু অনেকেই রয়েছেন, অপরাধীকে আইনের আওতায় আনতে গিয়ে নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করেন। এমন কোনো কাজ মেনে নেওয়া হবে না।’

সোমবার (২১ সেপ্টেম্বর) বিএমপি উত্তর বিভাগের অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খাইরুল আলম আরও বলেন, ‘নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেজন্য জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে হবে। পুলিশ সদস্যকে সব সময় খেয়াল রাখতে হবে, তাদের কোনো অপেশাদার আচরণ কাম্য নয়।’

‘মামলা তদন্তে গিয়ে কারও প্রতি পক্ষপাতিত্ব না করা বা কোনো কিছুর বিনিময়ে পুলিশি সেবা অন্যায্য ব্যক্তিকে সুফল পাইয়ে দেওয়া চলবে না’ উল্লেখ করে তিনি বলেন, মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সংঘটিত ঘটনার সঠিক চিত্র তুলে ধরতে হবে।’ দ্রুততা ও সততার সঙ্গে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করারও নির্দেশ দেন এই কর্মকর্তা।

সভায় অংশ নেন সহকারী কমিশনার নাসরিন জাহান ও মাসুদ রানা, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা