বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
সারাদেশ

‘জনগণের সঙ্গে মিলে-মিশে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার মোকতার হোসেন বলেছেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি টেকসই করা। উন্নয়নের স্বার্থে পুলিশ সদস্যদের সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের গগনগল্লি ৩নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মোকতার হোসেন বলেন, ‘আমরা ও স্বাধীনভাবে জনগণের সেবা করতে চাই। আমরা সম্মানের সঙ্গে থাকতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা চলবে না। জনগণের সঙ্গে মিলে-মিশে কাজ করতে হবে। কোনো কিছুর বিনিময়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জাকারিয়া রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (অপারেশন) মোজাম্মেল হোসেন প্রমুখ।

একই দিন ৯নং ওয়ার্ডের রসুলপুর ৭নং বিট ও ১০নং ওয়ার্ডের ভাটারখাল ৯ নং বিট পুলিশের কার্যালয়েরও উদ্বোধন করেন মোকতার হোসেন।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা