মিথ্যা মামলায় গ্রেপ্তার-হয়রানির অভিযোগে এলাকা উত্তপ্ত  
সারাদেশ

মিথ্যা মামলায় গ্রেপ্তার-হয়রানির অভিযোগে এলাকা উত্তপ্ত

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামের বকুল মোল্যার বিরুদ্ধে নিরীহ কয়েকটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এরই মধ্যে এই মামলায় নিরীহ ব্যক্তি আইয়ুব শেখকে (৬২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মিথ্যা মামলায় কয়েকজনকে আসামি ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ তুলে এলাকার লোকজন বলছেন, এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গেলে এলাকার লোকজন অভিযোগ করেন, গ্রাম্য শালিস র্বোডের অনুমতি নিয়ে গত ১২ সেপ্টেম্বর আইয়ুব শেখ তার নিজ জমির গাছ বিক্রি করেন। এর জেরে প্রতিবেশী বকুল মোল্যা তার মা মরিয়ম বেগমের ওপর হামলা ও বাড়িতে লুটপাটের মিথ্যা এক এজাহার করেন নগরকান্দা থানায়। থানা এজাহার আমলে নিয়ে কোনো তদন্ত ছাড়াই গত ১৬ সেপ্টেম্বর রাতে মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করে। পরে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

আইয়ুবের স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘জমি-জমা নিয়ে বিরোধ ছিলো। সেই বিরোধ কয়েকদিন আগে এলাকার শালিসদাররা মীমাংসা করে দেন। এরপর সেই জমি থেকে গাছ বিক্রি করেন আমার স্বামী। এ কারণেই প্রতিবেশী বকুল মোল্যা টাকা-পয়সা দিয়ে মিথ্যা মামলা করে আমার স্বামীকে গ্রেপ্তার করিয়েছেন পুলিশ দিয়ে। বকুলের মা মরিয়ম বেগম মারপিটের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে যে চিকিৎসার কথা বলছেন, সেই বিষয়টিও মিথ্যা। এমন তারিখে মরিয়ম নামে কোনো রোগিনী ভর্তি হননি মেডিকেলে বলে আমরা জানতে পেরেছি।’

তার স্বামীকে আটকের পর মারধর করা হয় বলেও অভিযোগ করেন মমতাজ বেগম।

গ্রামের রাহেলা বেগম বলেন, ‘এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না, আপনারা এলাকায় জেনে দেখেন। এমনকি যারা মামলা করেছেন, তারাও বলতে পারবেন না। জমি-জমা সংক্রান্ত ঘটনায় টাকা দিয়ে এই মিথ্যা মামলা দায়ের করেছেন বকুল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এ বিষয়ে বকুল মিয়ার বাড়িতে গিয়ে জানতে চাইলে বাদীর স্ত্রী রেহেলা বেগম ও পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে এই বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে চার্জশিট দেওয়া হবে। তদন্তের আগে মামলা নেওয়ার বিষয়ে তিনি বলেন, কেউ অভিযোগ দিলে অভিযোগের তদন্ত হয়। বাদী থানায় এজাহার দাখিল করেছেন। যে কারণে সরাসরি মামলা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা