করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
সারাদেশ

‘সরকার সুবিধাবঞ্চিতদের বিভিন্ন সহায়তা দিচ্ছে’ 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে নিম্নআয়ের শ্রমজীবী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বাড়িতে বসেই তারা মোবাইলের মাধ্যমে অর্থ তুলতে পারছেন। অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থার (কেএমএসএস) আয়োজনে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার অসহায় ও দুস্থদের ভাতা চালু করেছে। প্রতিবন্ধী ভাতা, বয়ষ্ক, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাভাতা, ভিজিডিকার্ড এবং ভিজিএফকার্ড বর্তমান সরকারের পদক্ষেপ। সীমিত সম্পদের মধ্য দিয়েও দেশের দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছে সরকার।

করোনাকালে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাড়াঁনোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।

৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদীর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ৪৯ জনের মাঝে প্রথম কিস্তিতে দুই হাজার ৫০০ টাকা করে এক লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং ৩১ নম্বর ওয়ার্ডের ৫৬ জনের মাঝে দুই হাজার ৫০০ টাকা করে এক লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন।

এর আগে মেয়র টুটপাড়া গাজী ফুডস অ্যান্ড বেভারেজের উদ্বোধন করেন।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা