এমসি শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
সারাদেশ

এমসি শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে এমসি কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হোস্টেল সুপার জামাল উদ্দিন।

তিনি জানান,এমসি কলেজের অধ্যক্ষ শনিবার দুপুরে জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

করোনার সময়ে হোস্টেল বন্ধ থাকলেও ছাত্ররা কীভাবে ছাত্রাবাসে থাকছে এ প্রসঙ্গে তিনি বলেন, কলেজ বন্ধ হোস্টেলও বন্ধ রয়েছে। তবে কিছু শিক্ষার্থী টিউশনির কারণে ছাত্রাবাসে থাকছেন। যারা এখন হল ছাড়বে না তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই তরুণী। রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার কলেজটির ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করা হয় বলে ‍পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা