সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : “নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্খার কার্যকর প্রতিফলন” দাবিতে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৪ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে উদযাপন হয়েছে। সোমবার (১২ আগষ্ট) সকাল সোয়া ১০ টার দিকে জেলা শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : হজের প্রাক-নিবন্ধন শুরু

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. ফজলুর রহমান। সনাক মুন্সীগঞ্জ এরিয়া কো-অর্ডিনেটর মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে ইয়েস, এসিজি সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও টিআইবি’র কর্মীসহ অর্ধশত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি বিবেচনা করে দিবসটি উপলক্ষ্যে টিআইবি ও এর তরুণ অংশীজনরা ১১ টি কোটেশন সুপারিশ উত্থাপন করেন। উল্লেখযোগ্য- তরুণদের আশা-আকাঙক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত, বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে যার যার অবস্থান থেকে অঙ্গীকারবদ্ধ ও উদ্যোগী হতে হবে।

আরও পড়ুন : সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

সনাক সদস্য অ্যাডভোকেট পাপিয়া আক্তার বলেন, নির্লোভ ও স্বার্থহীনভাবে কীভাবে নিজেকে উৎসর্গ করতে হয়, তার অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তরুণ শিক্ষার্থীরা। যারা জীবন বিসর্জন দিয়েছেন, যারা আহত ও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। অপর সনাক সদস্য মুহাম্মদ নুরুন্নবী মুন্না বলেন, বাংলাদেশের তরুণদের দৃষ্টান্ত অনাগত দিনে বৈশ্বিক পর্যায়ের যে কোনো ন্যায়ভিত্তিক আন্দোলনের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেলা সনাক সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে এদেশের তরুণ সমাজ অগ্রগামী ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন যার অতুলনীয় উদাহরণ। তরুণদের আশা-আকাক্সক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণে এ বছর ‘‘আন্তর্জাতিক যুব দিবস’’ পালনের মূলমন্ত্র।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

মানববন্ধনটি দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরকি কমিটি (সনাক) মুন্সীগঞ্জ, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এবং বিভিন্ন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) আয়োজন করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা