সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকের ৭টি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার ১টি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।

আরও পড়ুন: সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার

রোববার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। এ সময় চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ। এরপর সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ৩

এদিকে, কোম্পানীগঞ্জের সোনালী ব্যাংকের সাতটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১০ কোটি ও চৌমুহনীর ব্যাংক এশিয়ার একটি শাখায় ২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থী ও টহল দলের সহায়তায় তিন থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা