সংগৃহীত ছবি
সারাদেশ

স্বর্ণসহ ২ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ২৯.১৫ কেজি স্বর্ণালংকারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দকৃত স্বর্ণের বর্তমান আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে জানান বিজিবি।

আরও পড়ুন: বাস খাদে পড়ে নিহত ২, আহত ৪৫

শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা হ্নীলা ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় এই বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটককৃতরা হলো- মিয়ানমারের মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদ এর ছেলে আনোয়ার সাদেক (৪০) এবং কক্সবাজার জেলার উখিয়া ১৩ নং ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫)।

আরও পড়ুন: ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বরেন, গোপন একটি খবর পাওয়া যায় যে উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার-বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের ১টি বড় চালান ১টি বাড়িতে মজুত রেখেছে। এর পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এই সময় সন্দেহভাজন ২জন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মংডু এর কাছ থেকে মিয়ানমারের নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকারগুলো বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে।

আরও পড়ুন: সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার

এ সময় উদ্ধার করা স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা