সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন : কাল থেকে রেল সেবা চালু

বুধবার (৩১ জুলাই) সকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে ৩০ জুলাই হতে ০৫ আগস্ট পর্যন্ত সারা দেশের ন্যায় বোয়ালমারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি বোয়ালমারী পৌর সদরে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : আজ ১৩ ঘন্টা কারফিউ শিথিল

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফি প্রমুখ। পরে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। মনোসেক্স তেলাপিয়া চাষে সাফল্য দেখানোয় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, কার্প মিশ্র চাশে সাফল্য দেখানোয় বিল চিতলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য পলাশ কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে হরিহরনগর বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ফুল মিয়াকে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি আশুতোষ বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন বলেন, আগামী শুক্রবার (২ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা