সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সেই নবজাতক শিশুকে হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখে যাওয়া নবজাতক মেয়ে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নদীতে পড়ে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের নিয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের সম্মতিক্রমে ও আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই শেষে শিশুটিকে হস্তান্তর করা হয়।

যাচাই বাছাইয়ের পরে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান শিশুটিকে লালন পালন করার জন্য শহরের একটি সন্তানহীন পরিবারের সদস্যদের হাতে ওই নবজাতককে তুলে দেন।

সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, যে শিশুদের মা বা অভিভাবক পাওয়া যায় না । সেই শিশুদের বিকল্প পরিচর্যার বিষয়ে জেলা শিশু কল্যাণ বোর্ড ব্যবস্থা গ্রহণ করেন। যেহেতু এই শিশুটির অভিভাবকে পাওয়া যাচ্ছে না। তাই শিশু আইন ২০১৩ এর সকল বিধি বিধান মেনে শিশুটিকে আমরা হস্তান্তর করেছি। ইতিমধ্যে শিশুটিকে নেওয়ার জন্য প্রায় ১০ জন আবেদন করেছিলেন। তাদের মধ্য যাচাই বাছাই করে যে মহিলাটি হাসপাতালে শিশুটির পরিচর্যায় সহযোগিতা করেছেন শর্ত সাপেক্ষে তার কাছে আমরা শিশুটিকে দিয়েছি।

এছাড়াও শিশুটির ৬ বছর বয়স পর্যন্ত তার তত্ত্বাবধান করার দায়িত্ব জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুজ সাকিবকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আসাদুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুজ সাকিবসহ জেলা শিশু কল্যাণ বোর্ড ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য- গত সোমবার (১ জুলাই ) সকাল ৮টায় শিশুটিকে নিয়ে এক নারী ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসেন ও ভর্তি করান। সকাল ১০ টার পর থেকে শিশুটির পাশে তাকে আর দেখা যায়নি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন ভর্তির কাগজে উল্লেখিত ঠিকানাসহ বিভিন্ন উপায়ে শিশুটির অভিভাবকের অনেক খোঁজাখুঁজি এবং খবর নিলেও তার কোনো অভিভাবক খুঁজে পাননি।

তাই শিশু আইন ২০১৩ এর ৮৪(৩) ধারা মতে শিশুটি সুবিধা বঞ্চিত বলে গণ্য হয়। তার সার্বিক কল্যাণ ও সর্বোত্তম স্বার্থ বিবেচনায় উপযুক্ত ব্যক্তির নিকট একীকরণের মাধ্যমে শিশুটির বিকল্প পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে আবেদনকারীর নিকট হস্তান্তর করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা