সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ চাপায় নারীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় হোসনেয়ারা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এসময় মা হোসনেয়ারার সাথে থাকা শিশু সন্তান আশিক হোসেন গুরুতর আহত হয়েছে। আশিক হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায়ও আশঙ্কাজনক।

আরও পড়ুন : কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের তুলা তলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু সন্তান আশিক হোসেনকে নিয়ে মা হোসেনেয়ারা বেগম সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হোসনেয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশু আশিক।

আরও পড়ুন : ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, শিশু আশিকের অবস্থায় আশঙ্কাজনক। তার দু’পা ভেঙ্গে গেছে। প্রচুর রক্তক্ষরণ
হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত হোসনেয়ারা বেগম চররমনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা