সড়ক য় মুরাদ খান (৩৫) নামে এক হয়েছেন। আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৭
সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

জেলা প্রতিনিধি: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মুরাদ খান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলার নগরকান্দা উপজেলার মানিকনগর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের বাসিন্দা মান্নান খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ খান ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে করে শাকপালদিয়া বাড়ি যাওয়ার পথে নগরকান্দার মানিকনগর তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের সামনে গেলে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুরাদ খান নিহত হন।

আরও পড়ুন: শিশুর লাশ উদ্ধার

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন বলেন, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া মৃতদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ড্রাম ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা