সংগৃহীত ছবি
সারাদেশ

দুই বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

আরও পড়ুন: পুকুরে মিলল বৃদ্ধের লাশ

শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ীর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মদিনা ট্রাভেলস বাসের চালক মো. আসাদুল ইসলাম।

জানা যায়, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস আর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসছিল মদিনা ট্রাভেলসের বাসটি। রাতে অভয়নগর এলাকায় পৌঁছালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এই ঘটনায় আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা