সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশ পরিচয়ে প্রতারণা

জেলা প্রতিনিধি: নরসিংদীতে পুলিশ পরিচয়ে প্রতারণা করে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়া ‘ভুয়া পুলিশ’কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পুকুরে মিলল বৃদ্ধের লাশ

সাভার আশুলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পরিচয় দেওয়া হারুন ওরফে বাবুল (৩৫) নামে ওই ব্যক্তিকে আজ সকালে শহরের জেলখানা মোড় থেকে আটক করা হয়।

হারুন ওরফে বাবুল জামালপুরের সরিষাবাড়ি থানার বাগমারী গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ বলেন, বৃহস্পতিবার (৬ জুন) জেলা শহরের জেলখানা মোড়ের হলি লাইফ হাসপাতালে এক নারীর সঙ্গে প্রতারণা করে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় পুলিশ পরিচয় দেওয়া হারুন। ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, স্বর্ণের চেন ও সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল। পরে ওই নারী হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনা জানালে কর্তৃপক্ষ সিসি ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে স্থানীয় সাংবাদিকদের দেন।

শনিবার (২৯ জুন) দুপুরে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু জেলখানা মোড়ে হারুনকে দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে জানান। সেসময় পুলিশের সহায়তায় হারুনকে আটক করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষও তাকে চিহ্নিত করে।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেন হারুন। তিনি জানান, পুলিশের পোশাকটি ঢাকার কল্যাণী মার্কেট থেকে কিনেছিলেন। বিভিন্ন স্থানে প্রতারণা করে সাধারণ মানুষের টাকা পয়সা লুট করার কথাও স্বীকার করেন তিনি। এ সময় তার কাছ থেকে একটি লেজার লাইট ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে তাকে নরসিংদী সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক নাসিম বলেন, ‘তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা