সংগৃহীত
সারাদেশ

কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছামেদুল হক কেনা (৬৫) নামে ১ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৯ জুন) সকালে চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নিহত কৃষক, শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, যোগিনীমুরা নামাপাড়া গ্রামের কৃষক ছামেদুল হক কেনার সাথে প্রতিবেশী পল্লী চিকিৎসক মো. হারুন ও সিদ্দিক খলিফাদের সাথে ১ খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে ঐ জমিতে কলাগাছ লাগাতে যায় হারুন ও সিদ্দিকসহ তাদের লোকজন। এই সময় ছামেদুল হক বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করে। এর পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার ছেলে পারভেজ, ছোটভাই ফজলুল হকসহ ৩জন আহত হয়।

আরও পড়ুন: আমিরাতে সড়কে বাংলাদেশি নিহত

ছেলে পারভেজ জানান, প্রতিবেশী হারুন ও সিদ্দিকরা কোনো কাগজপত্র ছাড়াই আমাদের জমি দখল করতে গিয়েছিল। এ সময় তাদেরকে বাধা দিতে গিয়ে খুন হয়েছেন আমার বাবা। আমরাও বাধা দিতে গেলে আমাদেরকেও মারধর করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা