সংগৃহীত ছবি
সারাদেশ

নারায়ণগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় আশরাফ চৌধুরী সজীব (১৮) নামে এক কলেজছাত্র গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

মঙ্গলবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কদমতলীর ১০ তলা একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আশরাফ হোসেন সজীব কক্সবাজারের বাসিন্দা রুস্তম আলী চৌধুরীর ছেলে। তিনি ওই বাসায় সাবলেট থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, সজীব নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। সজীব কদমতলী এলাকায় মিজান নামে একজন গার্মেন্টসকর্মীর সঙ্গে সাবলেটে থাকতেন। ওই বাসার ব্যালকনিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা